August 5, 2026, 10:47 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা ; বেঁধে রাখা হলো যাত্রীকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাঝ আকাশে জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করায় বিমানের এক যাত্রীকে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। পরবর্তীতে জানা যায়, ওই যাত্রী মাদক গ্রহণ করে এমন অসংলগ্ন আচরণ করেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (২০ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ফিলিপাইন থেকে দক্ষিণ কোরিয়াগামী জেজু এয়ারলাইন্সের ফ্লাইটে ১৯ বছর বয়সী এক কোরিয়ান যুবক ভ্রমণ করছিলেন।

বিমানটি উড্ডয়নের এক ঘণ্টা পর তিনি ‘অস্বাভাবিক’ আচরণ করা শুরু করেন। তখন ‘নজর রাখতে’ ক্রুরা জরুরি বহির্গমন দরজার পাশের সামনের একটি আসনে এনে তাকে বসান। তখন ওই যুবক বুকে চাপ অনুভব করার কথা জানান।

আসনটি বদলে সামনে নেওয়ার পরই হঠাৎ করে তিনি দরজার কাছে চলে যান এবং এটি খোলার চেষ্টা করেন। কিন্তু সঙ্গে সঙ্গে ক্রুরা তাকে ধরে ফেলেন।

ওই যুবক যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন তাই তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে জেজু এয়ারলাইন্স।

বিবৃতিতে এয়ারলাইন্সটি আরও জানিয়েছে, ওই সময় বিমানের ভেতর ১৮০ জন যাত্রী ছিলেন। তাদের কারও কোনো ক্ষতি হয়নি।

বিমানটি সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইনচন বিমানবন্দরে অবতরণ করে। এরপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রাথমিক পরীক্ষায় তার মাদক গ্রহণের বিষয়টি ধরা পড়ে। তবে ঠিক কতটা মাদক গ্রহণ করে তিনি বিমানে চেপেছিলেন সেটি জানতে দুই এক সপ্তাহ সময় লাগবে।

এদিকে ওই যুবককে যখন গ্রেপ্তার শুনানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি অসংলগ্নভাবে সাংবাদিকদের জানান, তার মনে হয়েছিল কেউ তাকে হামলা করেছে। সূত্র: সিএনএন

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page