May 22, 2026, 4:19 pm
শিরোনামঃ
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার : স্বরাষ্ট্রমন্ত্রী ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলকসহ পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত শর্ত বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ভূমি সেবা মেলার শেষদিনে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

দেশে উন্নয়নের পাশাপাশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের মাত্রা সীমিত রাখতে হবে : পরিবেশমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ বান্ধব প্রযুক্তি ববহারের মাধ্যমে গ্রিনহাউজ গ্যাস নি:সরণের মাত্রা সীমিত রাখতে হবে।
তিনি বলেন, বালাদেশ উন্নত দেশে পরিনত হলে গ্রিনহাইজ গ্যাস নিঃসরণের পরিমাণ বাড়বেই। তাই পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের মাত্রা সীমিত রাখতে প্রয়োজনীয় কাজ করতে হবে। বিশেষ করে এনডিসিতে উল্লেখিত প্রশমনমূলক কার্যক্রমসমূহ বাস্তবায়ন করতে হবে। জলবায়ু প্রশমণ ও অভিযোজন মূলক কর্মকান্ডের মাধ্যমে পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে।
শাহাব উদ্দিন আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ: ফার্স্ট বাইএনিয়্যাল আপডেট রিপোর্ট টু দ্যা ইউএনএফসিসি’ শীর্ষক প্রকল্পের চূড়ান্ত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পরিবেশ অদিপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও পরিবেশ সচিব  ডক্টর ফারহিনা আহমেদ।
এতে সম্মানিত অতিথি ছিলেন ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ কৃষ্ণা রাজ অধিকারী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page