July 18, 2026, 1:21 pm
শিরোনামঃ
রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী পানি উন্নয়ন বোর্ড নয় স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী অবশেষে উঠে এল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের রুদ্ধশ্বাস অভিযানের গল্প ময়মনসিংহে কারখানার ইটিপি প্ল্যান্টে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু কুষ্টিয়ায় আধিপত্যের জেরে দুই যুবককে কুপিয়ে হত্যা ফিলিস্তিনি বন্দিদের জন্য এবার কুমিরবেষ্টিত কারাগারের পরিকল্পনা করছে ইসরায়েল আগামী সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম জেনারেল সোলাইমানি হত্যার স্বীকারোক্তির জেরে ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা আমাদেরকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চীনে কয়লা খনি ধসে ৫৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় ফেব্রুয়ারিতে একটি কয়লা খনির আংশিক ধসে পড়ার ঘটনায় দেশটি ৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দুর্গম আলক্সা লিগের উন্মুক্ত এ কয়লা খনিতে ধসের ওই ঘটনায় অনেক মানুষ নিখোঁজ হয়েছিল।
এ দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ধ্বংসস্তুপের ভিতর থেকে ছয়জনকে জীবিত ও ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও কর্তৃপক্ষ কয়েকমাস ধরে এ ব্যাপারে আর কোন তথ্য জানায়নি।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বুধবার জানায়, সেখানে খনি ধসের পর নিখোঁজ হিসেবে দেখানো ৪৭ জনের বেঁচে থাকার জোরালো কোন লক্ষণ নেই বলে নিশ্চিত করা হয়েছে। আঞ্চলিক জরুরি সংস্থার উদ্ধৃতি দিয়ে এ কথা জানানো হয়।
সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, সেখানে ‘অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ করা হয়েছে।’
আরো বলা হয়, ২২ ফেব্রুয়ারি বড় ধরনের এ খনি দুর্ঘটনায় ৫৩ জনের  প্রাণহানি ঘটে।
আলক্সা গিল কম জনবহুল একটি এলাকা যার অর্থনীতি মূলত খনি শিল্পের উপর নির্ভর করে থাকে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page