July 20, 2026, 10:46 am
শিরোনামঃ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের ১৩ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা যশোরের চৌগাছায় পুলিশের অভিযানে ১২ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ ১ জন আটক খুলনায় মায়ের গলা টিপে ধরায় উপায় না পেয়ে মেয়ের মাথায় আঘাত করেন বাবা সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ; ছুরিকাঘাতে নিহত যুবক হামলা চললে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না : ইরান ইরানে হামলা ও হরমুজ প্রণালীতে জাহাজে আগুন ; বাড়ল তেলের দাম ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানালেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় পাচারের সময় ১৫ বস্তা ভিজিএফের চালসহ ইজিবাইকের চালক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নে পাচারের সময় ১৫ বস্তা সরকারি (ভিজিএফ) এর চাউল আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ইজিবাইকে নিয়ে যাওয়ার সময় ১৫ বস্তা চাউলসহ চালক হাবিবুল্লাহকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চাউল বিতরণ চলছিল। এসময় একটি ইজিবাইক ১৫ বস্তা চাউল নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এতে তাদের সন্দেহ হলে ইজিবাইকটি আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালক বলেন, ইউনিয়ন পরিষদের দফাদার আলাউদ্দিন তাকে ওই চাউল নিয়ে যেতে বলেছেন।

অভিযুক্ত দফাদার আলাউদ্দিন বলেন, চাউলগুলো ভালো না। মানুষ কম দামে বিক্রি করে দেয়। ঘেরের মাছের খাওয়ার জন্য আমারও কিছু চাউল দরকার ছিলো। তাই আমি স্লিপ কিনেছি। সেই চাউল বাড়িতে নিয়ে যাচ্ছিলাম ইজিবাইকে করে।

জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন বলেন, আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। আমি এ বিষয়ে কিছু জানি না। তবে শুনেছি তিনি নাকি স্লিপ কিনেছে। সেই চাউল বাড়ি নিয়ে যাচ্ছিল।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস বলেন, চাউল জব্দ করে স্থানীয় স্বরসকাটি পুলিশ ফাঁড়িতে রাখার নির্দেশ দিয়েছি।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page