March 15, 2026, 9:33 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ।

বুধবার সকাল ৮টা ৫১ মিনিটে রামপালের ২য় ইউনিটটি (১৩২০ মেগাওয়াট সক্ষমতার) জাতীয় গ্রিডের সাথে সিনক্রোনাইজড হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

পিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান বলেন, আজ সকাল থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে। পর্যায়ক্রমে এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়বে। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং ঈদের  ছুটির কারণে বিদ্যুতের চাহিদা কম থাকায় এখন এই ইউনিটি থেকে পূর্ণ ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন করা হবে না। তবে চাহিদা থাকলে পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটটি চালুর পর শুরুতে যান্ত্রিক ত্রুটিতে কিছুদিন বন্ধ রাখা হয় কেন্দ্রটি। এরপর শুরু হয় কয়লা সংকট। যে কারণে গত কয়েকমাসে একাধিকবার এই বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়।

দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের রামপাল উপজেলার ১ হাজার ৮৩৪ একর জমির ওপরে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে এটি একটি। রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হয় ২০১০ সালে। ২০১২ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিসিপি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ২০১৩ সালে এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page