May 18, 2026, 12:31 pm
শিরোনামঃ
খুলনায় ঘরে সিধ কেটে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিলো পাকিস্তান সরকারি বাসে নারীদের চলাচল ফ্রি করলো পশ্চিমবঙ্গ সরকার ইরাক থেকে আসা তিন ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

এক চীন নীতির লঙ্ঘন করে তাইওয়ানের কাছে আরো ৪৪০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ানের কাছে আরো ৪৪০ মিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই ধরনের তৎপরতার কারণে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক মারাত্মকভাবে অবনতি হবে বলে বেইজিংয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও ওয়াশিংটন এই পদক্ষেপ নিতে যাচ্ছে।

গতকাল (বৃহস্পতিবার) কংগ্রেসে পাঠানো এক নোটিশে পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা তাইওয়ানের কাছে ৪৪০ দশমিক ২ মিলিয়ন ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ বিক্রি করবে যাতে তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বেড়ে যায়।

সাম্প্রতিক মাসগুলোতে যখন চীন ও তাইওয়ানের মধ্যে সামরিক উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে তখন আমেরিকা তাইপেকে এই অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা যে ৪৪০দশমিক ২ মিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দিচ্ছে তার মধ্যে ৩৩২দশমিক ২ মিলিয়ন ডলারের গোলাবারুদ থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর  আরো বলেছে, এ সমস্ত গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম তাইওয়ানকে সরবরাহ করার ফলে তাদের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাবে তবে এতে ওই অঞ্চলের সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না।

পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসে যে নোটিশ পাঠানো হয়েছে তা প্রত্যাখ্যান করার সম্ভাবনা কম। ফলে, তাইওয়ানের কাছে আমেরিকা আরো একবার উস্কানিমূলক অস্ত্র বিক্রি করতে যাচ্ছে -তা অনেকটা নিশ্চিত।

চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে মনে করে। বিশ্বের বেশিরভাগ দেশ এই এক চীন নীতি মেনে চলে। আমেরিকাও কার্যত এই এক চীন নীতি মেনে চলে কিন্তু তাইওয়ানের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলেছে এবং নানা তৎপরতার মধ্যদিয়ে তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page