September 19, 2026, 9:38 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাল্টা হামলার জন্য এখনও প্রতিশ্রুত সমরাস্ত্র পাইনি ইউক্রেন : সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জুলুঝনি বলেছেন, পশ্চিমা দেশগুলো প্রতিশ্রুত সমরাস্ত্র না দেয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে তার বাহিনীর পাল্টা হামলা স্তিমিত হয়ে পড়েছে। তিনি গতকাল মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের পাল্টা হামলা শক্তিশালী করতে হলে প্রতিটি সমরাস্ত্রের চালান আরো বাড়াতে হবে।

জেনারেল জুলুঝনি বলেন, এফ-১৬ যুদ্ধবিমানসহ পশ্চিমা দেশগুলো কিয়েভকে যেসব সমরাস্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিল তার ধীরগতির হস্তান্তরে তিনি হতাশ হয়ে পড়েছেন। ইউক্রেনের সেনাপ্রধান তার দেশের সমরাস্ত্রের চাহিদা পূরণ করার জন্য নিজের মার্কিন সমকক্ষ মার্ক মিলির প্রতি আহ্বান জানান।

ইউক্রেনের সেনাপ্রধান এমন সময় এ আহ্বান জানালন যখন ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হাঙ্গেরি বলেছে,  এই ইউনিয়নের পক্ষ থেকে এ পর্যন্ত ইউক্রেনকে যে ৭,০০০ কোটি ইউরো দেয়া হয়েছে তা কীভাবে খরচ করেছে তার ব্যাখ্যা অবশ্যই কিয়েভ সরকারকে দিতে হবে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ইউরোপীয় কমিশন ইউক্রেনকে আরো পাঁচ হাজার কোটি ইউরো দেয়ার যে পরিকল্পনা নিয়েছে; আগের ৭,০০০ কোটি ইউরো খরচের হিসাব না দেয়া পর্যন্ত নতুন করে অর্থ যোগান দিতে দেবে না হাঙ্গেরি। এই পর্যন্ত ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে অর্থ ও অস্ত্র দেয়া হয়েছে সে ব্যাপারে হাঙ্গেরির সঙ্গে ব্রাসেলসের সব সময় মতভিন্নতা ছিল।

তিনি আরো বলেন, “ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে তহবিল আমাদের পাওয়ার কথা তা পাবো না, অথচ ইউক্রেনকে চাওয়া মাত্রই আমরা অর্থ বরাদ্দ দিয়ে দেব -এটা হাস্যকর এবং উদ্ভট কথা।”

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page