August 9, 2026, 12:11 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি পুনরায় গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের ডাসারে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি খোকন মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার (১ জুলাই) রাতে ডাসার উপজেলার ভাউতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোকন মুন্সি ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সির ছেলে।

জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত খোকন মুন্সিকে গ্রেপ্তার করে। পরে তাকে মোটরসাইকেলে করে থানায় নিয়ে যাওয়ার সময় বয়াতিবাড়ি নামক স্থান থেকে কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায়। জেলা ও ডাসার থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে উপজেলার কাজিবাকাই ইউনিয়নের ভাউতলি গ্রামের পাট ক্ষেত থেকে হাতকড়াসহ গ্রেপ্তার করে।

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, পলাতক আসামি খোকন মুন্সিকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page