August 9, 2026, 12:11 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

পাবনার সড়কে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে মোটরচালিত ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তাসনিয়া লামিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও ২ জন আহত হয়েছেন। রোববার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুলাডুলি ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাসনিয়া মুলাডুলি শেখপাড়া গ্রামের সুমন আলীর মেয়ে।

জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরচালিত ভ্যান যাত্রী নিয়ে মুলাডুলি বাজার থেকে দাশুড়িয়া যাওয়ার সময় ফার্মগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের যাত্রী সাথি খাতুনের কোল থেকে তার শিশু সন্তান তাসনিয়া ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ভ্যানচালকসহ আরও ২ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার স্যান্নাল বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page