October 11, 2026, 2:18 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের মীরসরাইয়ে ঝর্ণার কুপ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার

বশির আল–মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাই উপজেলার কমলদহ এলাকার রুপসী ঝর্ণার কূপ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২ জুলাই) রাত প্রায় ৯ টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করে মীরসরাই ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়া মরদেহগুলো হলো চট্টগ্রামের আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনির মো. জামিলের ছেলে মোঃ আফসার (১৫), ও একই এলাকার মৃত রূপসী মিয়ার ছেলে মো আরিফ (১৮)।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুর ১টায় চট্টগ্রাম শহরস্থ ফিরোজ শাহ কলোনি থেকে ৯ জনের একটি পর্যটক টিম মিরসরাই উপজেলাধীন ওয়াহেদপুর ইউনিয়নস্থ বড়কমলদহ রুপসী ঝর্ণায় ভ্রমণের উদ্দেশ্যে আসেন। ঝর্ণা থেকে ফেরার পথে ৯ জনের টিমের মধ্যে ২ জন ব্যক্তি নিখোঁজ হয়।

বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস এবং মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকাবাসীর সহযোগীতায় নিখোঁজ ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বর্তমানে মরদেহ দুটি মীরসরাই থানা পুলিশের হেফাজতে রয়েছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের একজন নবম শ্রেণীর ছাত্র, অন্যজন ইলেকট্রিশিয়ান। লাশের সুরতহাল শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page