April 23, 2026, 10:44 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প  ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ইউএনও এর সহযোগিতায় মায়ের কোলে ফিরল শিশু তালিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক আহমেদের সহযোগিতায় মায়ের কোল ফিরে পেল ৯ বছরের শিশু কন্যা শাহানা আক্তার তালিয়া। সে সঙ্গে মা-বাবা ফিরে পেল হারিয়ে যাওয়া তাদের প্রিয় সন্তানকে।

বুধবার দুপুরে বাবা শাহজাহান মিয়ার হাতে তার মেয়েকে তুলে দেয়া হয়। এসময় পাশে ছিলেন শিশুটির মা। এসময় হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে তারা আবেগতাড়িত হয়ে পড়েন। সেই সঙ্গে ইউএনও সহ সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন।

এর আগে গত ৪ জুলাই আড়াইহাজারের পায়রা চত্বর এলাকায় শিশুটি পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদের নির্দেশে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রাখা হয়। সেখান থেকে শিশুটিকে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে নিয়ে যাওয়া হয়।

সেই সঙ্গে আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটির পরিচয় সন্ধান করে পোস্ট করা হয়। একই সাথে উপজেলা নির্বাহী অফিসার, আড়াইহজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা সমাজসেবা অফিসারের নাম্বার দিয়ে যোগাযোগ করার জন্য বলা হয়।

ফেসবুকে পোস্ট দেখে নরসিংদীর আলগী এলাকা থেকে শিশুটির মা তার বাবা শাহজাহানকে জানান। সেই সাথে বাবা শাহজাহান আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করেন। তারা এসে তাদের সন্তানকে ফিরিয়ে নিয়ে যান।

শিশুটির বাবা শাহজাহান বলেন, আমার স্ত্রী ফেসবুকের মাধ্যমে আমার মেয়ের ছবি দেখিয়ে বলে আমার মেয়েকে পাওয়া গেছে। পরে সেখানে দেয়া নাম্বারে যোগাযোগ করে আড়াইহাজারে এসে আমার মেয়ের সন্ধান পেয়েছি।

আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, শিশুটিকে পাওয়ার পর থেকেই আড়াইহাহাজার থানা পুলিশ, উপজেলা সমাজসেবা অফিসার এবং বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার সকলেই সর্বাত্বক চেষ্টা করেছেন শিশুটির পরিচয় খুঁজে পাওয়ার জন্য। সবশেষে সকলের সহযোগিতায় শিশুটিকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, অভিভাবকবিহীন অবস্থায় শিশুটিকে পাওয়া গিয়েছিলো। পরে এই বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রচার করার চেষ্টা করি। সেই সাথে শিশুটিকে আমার তত্ত্বাবধানে রাখি। আজ ফেসবুক পোস্ট দেখে শিশুটিকে তার মা-বাবা শনাক্ত করেন। সেই সাথে সবশেষে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। শিশুটির পরিচয় খুঁজে পাওয়ার জন্য সকলেই সহযোগিতা করেছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page