July 21, 2026, 3:23 pm
শিরোনামঃ
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে বিসিএস ক্যাডার হয়েছেন ১৬ হাজার ২০৯ জন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে বিসিএসের বিভিন্ন ক্যাডারে মোট ১৬ হাজার ২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বুধবার (৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের এক প্রশ্নের লিখিত উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সর্বমোট ২ লাখ ৮টি পদ সৃজনের আদেশ দেওয়া হয়েছে। পদ সৃজনের প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক পদ সৃজনের জিও জারি করা হয়। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীন দপ্তর বা সংস্থাসমূহ শূন্য পদে নিয়োগ দিয়ে থাকে।

তিনি বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সরকারের তৃতীয় মেয়াদে (২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত) ৩৭তম থেকে ৪২তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১৬ হাজার ২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শূন্য পদে নিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রায় সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page