April 6, 2026, 4:53 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

জেনিনের ঘটনায় পাশ্চাত্যের দ্বিমুখী নীতির তীব্র প্রতিক্রিয়া জানালো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে সম্প্রতি ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনের ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী নীতিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি প্রশ্ন তুলেছেন, আমেরিকা ও ইউরোপ কি মানবাধিকার কাউন্সিলের কাছে জেনিনে ইসরাইলি হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের ব্যাপারে একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ বা ‘সত্য অনুসন্ধান কমিটি’ গঠনের দাবি জানাবে? জেনিনে ইসরাইলি বর্বরতার ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী নীতির প্রতিক্রিয়ায় তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ‘এতে ১৩ জন ফিলিস্তিনি শহীদ এবং ১৪০ জন আহত হয়েছে। আহতের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া, বিদ্যুত ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩০০টি বাড়ি পুরোপুরি ধ্বংস এবং ৫০০টি বাড়ির আংশিক ক্ষতি করেছে ইসরাইলি সেনারা। এমনকি রাস্তাঘাট ও দোকানপাটেরও ব্যাপক ক্ষতি করেছে। এ অবস্থায় আমেরিকা ও ইউরোপ মানবাধিকার কাউন্সিলের কাছে জেনিনে ইসরাইলি হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের ব্যাপারে একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করবে কিনা প্রশ্ন তুলে বলেছেন ওরা কখনোই এটি করবে না।

এদিকে, ইসরাইলি সেনারা জেনিন শরণার্থী শিবির খালি করে দেয়ার আহ্বান জানালেও তা মানতে ফিলিস্তিনিরা অস্বীকৃতি জানায় এবং ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page