November 5, 2026, 10:48 am
শিরোনামঃ
সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
এইমাত্রপাওয়াঃ

শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। ধর্মীয় নিয়মাবলী মেনে মানবকল্যাণে কাজ করতে হবে। নিজের আত্মশুদ্ধির জন্য সুফিবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ‘পবিত্র ঈদে গাদিরে খুম’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ইবাদত করার পাশাপাশি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা অতি সহজ। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কোন স্থান নেই। শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামের অনুসারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে প্রত্যেক মুসলমানদেরকে জীবন-যাপন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ধর্মীয় মূল্যবোধ চর্চা ও পালনের মাধ্যমে জীবন সুখী ও কল্যাণময় করা সম্ভব।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শাহ সুফি আল্লাম তৌহিদুল ইসলাম চিশতী নিজামী-এর সভাপতিত্বে ও মহাসচিব আনিসুর রহমান জাফরী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর খন্দকার গোলাম মওলা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page