August 5, 2026, 10:48 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনার প্রধানের ছদ্মবেশধারী ছবি ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিন প্রিগোজিনের বাসভবনে গত শুক্রবার অভিযান চালায় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থিত প্রিগোজিনের এ বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র জব্দ করেন তারা। এ সময় উদ্ধার করা হয় কিছু পরচুলা ও নকল দাড়ি।

এ অভিযান শেষে প্রিগোজিনের কিছু ছবি প্রকাশ করে গোয়েন্দা সংস্থা। এতে দেখা যায় নকল দাড়ি পরে ছদ্মবেশ ধরেছেন ওয়াগনার প্রধান। তার সেসব ছবি ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

প্রথমে মনে করা হয়েছিল, প্রিগোজিনকে হাসির পাত্র বানাতে এডিট করে এসব ছবি প্রকাশ করা হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার (৮ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, ছবিগুলো আসল এবং এগুলো প্রিগোজিনের ব্যক্তিগত অ্যালবাম থেকে উদ্ধার করা হয়েছে।

একটি ছবিতে দেখা যাচ্ছে, ওয়াগনার বস লিবিয়ান ন্যাশনাল আর্মির পতাকার সামনে সামরিক পোশাক ও নকল লম্বা দাড়ি লাগিয়ে দাঁড়িয়ে আছেন। ছবিটি কোনো একটি বিমান ঘাঁটিতে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গত ২৩ জুন নিজের সেনাদের নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ইয়েভগিনি প্রিগোজিন। ইউক্রেন থেকে প্রায় ২৫ হাজার সেনা নিয়ে এদিন রাশিয়ায় প্রবেশ করেন তিনি। তবে ওই দিনই বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামিয়ে দেন তিনি।

এরপর প্রিগোজিন কিছু সময়ের জন্য চলে যান বেলারুশে। পরবর্তীতে তিনি আবারও রাশিয়ার ফিরে যান বলে জানান লুকাশেঙ্কো।

প্রিগোজিনের বাড়ি থেকে ছদ্মবেশধারী যেসব ছবি উদ্ধার করা হয়েছে সেগুলো বিদ্রোহ শুরুর আগে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page