September 25, 2026, 1:07 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

অবিকল মানুষের মতো সংবাদ পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা (ভিডিও লিঙ্ক নিচে)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবার খবর পড়ল ওটিভি নামে ওড়িশার একটি জনপ্রিয় টিভি চ্যানেল।

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি সঞ্চালিকা। এআই সঞ্চালিকার নাম রেখেছে লিসা। রীতিমতো সুন্দরী। পরনে হ্যান্ডলুম শাড়ি। চুল আঁটসাঁটো করে বাঁধা। কপালে ছোট্ট টিপ। কানে দুল। ঝরঝরে ইংরেজিতে কথা বলতে দেখা গেল তাকে। একনজরে বিশ্বাস করা কঠিন যে, ওই তরুণী রক্ত-মাংসের মানুষ নন।

ওটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে নিয়মিত খবর পড়বে লিসা। বলা বাহুল্য, ওড়িশায় সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হলো।

জানা গিয়েছে, ইংরেজি এবং ওড়িয়া ভাষায় খবর পড়বে লিসা। ইতোমধ্যে ইংরেজিতে সড়গড় লিসা, তবে ওড়িয়া শিখতে আরও ক’দিন সময় লাগবে। দুই ভাষা রপ্ত করতে পারলেই তাকে চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাবে।

চ্যানেল কর্তৃপক্ষ দাবি করেছে, শুধু টিভির পর্দাতেই নয়, এরপর ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সামাজিক মাধ্যমেও দেখা যাবে লিসাকে।

ওটিভির কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা বলেন, একটা সময় কম্পিউটারই ছিল আশ্চর্যের জিনিস। সময় বদলেছে। মানুষ এখন ইন্টারনেটে ব্যস্ত। ওটিভির ২৫ বছরের যাত্রায় নতুন মাইলস্টোন কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি নিউজ অ্যাঙ্কার।

প্রযুক্তির সাহায্যে তৈরি সুন্দরী সঞ্চালিকার উচ্চারণ, পরিবেশনা, উপস্থাপন অনেকেরই মনে ধরেছে। তবে কিছুক্ষণ ভালো করে দেখলেই ধরা পড়বে ইনি রক্তমাংসের মানুষ নন।

https://twitter.com/i/status/1678022423017586688

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page