July 14, 2026, 1:21 pm
শিরোনামঃ
স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী দেশের ৫৯ উপজেলা বন্যাকবলিত ; ৫৪ জন নিহত : দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১,৩৩৬ বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে দুর্বৃত্তদের হামলা ; চট্টগ্রামের মিরসরাই থেকে চালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে ইসরায়েলের সংসদ ; নির্বাচন অক্টোবরে আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে : ব্রাজিলের প্রেসিডেন্ট ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ভোলায় প্রান্তিক কৃষকের মাঝে ২৫ হাজার নারকেল চারা বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলার ৭ উপজেলায়  সম্প্রতি  হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২৫ হাজার উন্নত জাতের নারকেল চারা বিতরণ করা শুরু হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে জেলায় নারকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব চারা বিতরণ চলছে। এতে করে বাড়ির পাশের পতিত জমির শতভাগ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশি উন্নত জাতের এসব নারকেল গাছে ৪-৫ বছরের মধ্যে ব্যপক ফলন হয়।
জেলা কৃষি অফিস সূত্র জানায়, লবনাক্ত জমিতে নারকেল গাছ ভালো হয়। তাই উপকূলীয় এলাকায় এর ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে। জেলার মোট নারকেল চারাপ্রাপ্ত কৃষকদের মধ্যে সদর উপজেলায় ৭’শ জন কৃষক, দৌলতখানে ৩’শ ৯৫, বোরহানউদ্দিনে ৫’শ ৪০, লালমোহনে ৬’শ ৩৫, তজুমদ্দিনে ৩’শ ১৫, চরফ্যাশনে ২ হাজার ১’শ ও মনপুরায় ৩’শ ১৫ কৃষক রয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর জানান, এ জেলায় প্রাচীণকাল থেকেই নারকেল উৎপাদন হয়ে আসছে। তাই সরকার এর উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেয়। ইতোমধ্যে প্রান্তিক কৃষকের মাঝে নারকেল চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কাজ সম্পন্ন হবে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page