September 6, 2026, 3:20 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বাস-ট্রেনে নয় ; বিমানে পাকিস্তানি ব্যক্তির ভিক্ষাবৃত্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলার পথে বাস, ট্রেন কিংবা ফুটপাতে ভিক্ষাবৃত্তির ঘটনা খুবই সাধারণ। এই দৃশ্য কমবেশি চোখে পড়লেও মাঝ আকাশে থাকা বিমানের মধ্যে ভিক্ষাবৃত্তি কিংবা আর্থিক সাহায্য চাওয়ার ঘটনা কখনো ঘটেনি। এবার তাই করে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন পাকিস্তানের এক ব্যক্তি। বিমানে ভিক্ষা চাওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, বিমানে থাকা ওই ব্যক্তি সবার কাছে আর্থিক সাহায্য চাইছেন। তার ভাষ্য, তিনি ভিক্ষুক নন, তিনি পাকিস্তানে একটি মাদ্রাসা তৈরির জন্য দান চান।

তিনি যাত্রীদের বলেন, ‘আমি ভিক্ষুক নই, আমি শুধু দান চাই। আমরা একটি মাদ্রাসা তৈরির জন্য তহবিল সংগ্রহ করছি। আপনি যদি অনুদান দিতে চান, উঠে আমার কাছে আসবেন না। আমি আপনার আসনের কাছে আসব।’

তবে ভিডিওটি কবে তোলা হয়েছে তা জানা যায়নি।

ভিডিও ছড়িয়ে পড়ার পর ট্রলের শিকার হয়েছেন ওই ব্যক্তি। একজন মন্তব্য করেছেন, ‘পাকিস্তানি লোকটি ভিক্ষাবৃত্তিকে অন্য লেভেলে নিয়ে গেছে। একসঙ্গে অনেকগুলো ধনী লোক পাওয়ার জন্য আদর্শ জায়গা বিমানের ফ্লাইট এটা তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তাই তিনি একটি টিকিট বুক করে ফ্লাইটের মাঝখানে ভিক্ষা করতে শুরু করেছেন।’

আরেকজন লিখেছেন, ‘ভিক্ষাবৃত্তিকে পাকিস্তানের জাতীয় ক্রীড়া হিসাবে ঘোষণা করা উচিত।’

অন্যরা মনে করেন, এতে দোষের কিছু নেই, কারণ পাকিস্তানের শীর্ষ নেতারাও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ঋণের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page