September 7, 2026, 8:31 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চায় রাশিয়ার সর্ববৃহৎ এসবার ব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার সর্ববৃহৎ ব্যাংক এসবার ব্যাংক। আর্থিক সেবাদানকারী এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা রুশ প্রতিষ্ঠান বা ক্লায়েন্টদের সেবা দিতে তারা ঢাকায় নিজেদের শাখা খোলার বিষয়টি নিয়ে ভাবছে।

এসবারব্যাংকের প্রতিনিধিরা ইতোমধ্যে দুইবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। এ হামলার পরই এসবারব্যাংকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। গত মাসে ব্যাংকটি অস্ট্রিয়ায় থাকা তাদের সম্পূর্ক প্রতিষ্ঠান বিক্রি করে দিয়েছে। এরমাধ্যমে ইউরোপিয়ান বাজার থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে নিয়েছে এসবারব্যাংক।

অন্যান্য রাশিয়ান প্রতিষ্ঠানের মতো এসবারব্যাংকও এশিয়ার দিকে মনোযোগ দিয়েছে। কারণ পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এই অঞ্চলের বেশিরভাগ দেশ। ফলে রুশ প্রতিষ্ঠানগুলো এখন এশিয়ায় নতুন ব্যবসায়িক অংশীদার খোঁজার চেষ্টা করছে।

এসবারব্যাংকের নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পোপোভ বলেছেন, ‘বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা করা রুশ ক্লায়েন্টদের অনুরোধের প্রেক্ষিতে এসবারব্যাংক বাংলাদেশে শাখা খোলার সব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করছে।’

পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রায় ব্যবসা-বাণিজ্যের উপায় খুঁজছে। বাংলাদেশে শাখা খুলতে এসবারব্যাংকের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ঢাকা সফর করেছে বলে জানিয়েছে একটি সূত্র। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page