July 14, 2026, 5:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ; পিতা-পুত্রসহ ৪ জন আটক  স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী দেশের ৫৯ উপজেলা বন্যাকবলিত ; ৫৪ জন নিহত : দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১,৩৩৬ বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে দুর্বৃত্তদের হামলা ; চট্টগ্রামের মিরসরাই থেকে চালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে ইসরায়েলের সংসদ ; নির্বাচন অক্টোবরে আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করলো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-’২৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ আগামীকাল থেকে শুরু হচ্ছে।
দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্যসম্পদের গুরুত্ব, মৎস্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩ উপলক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি এবং দেশের সব জেলা উপজেলায় স্থানীয়ভাবে কর্মসূচি পালন করা হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রথম দিন আগামীকাল সোমবার (২৪ জুলাই) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য সড়ক র‌্যালি অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর মৎস্য ভবনে মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
সপ্তাহের দ্বিতীয় দিনে আগামী মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্ষেত্রে ২১ ব্যক্তি ও  প্রতিষ্ঠানকে ‘জাতীয় মৎস্য পদক, ২০২৩’ প্রদান করা হবে। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠান শেষে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। এদিন সংবাদপত্রে দেশের মৎস্য খাতের সাফল্য ও অর্জন নিয়ে নিবন্ধ প্রকাশ করা হবে।
তৃতীয় দিনে আগামী ২৬ জুলাই বিকাল ৪ টায় রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হবে।
চতুর্থ দিন ২৭ জুলাই সকালে ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৫টায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, ইলেকট্রনিক মিডিয়ায় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে সপ্তাহব্যাপী আলোচনা অনুষ্ঠান প্রচার, স্কুল-কলেজ ও জনবহুল স্থানে আলোচনা অনুষ্ঠানের আয়োজন, মৎস্য খাতের সাফল্য নিয়ে ভিডিও প্রদর্শন এবং ঢাকাসহ সকল বিভাগীয় শহরের দর্শনীয় স্থানে মৎস্য খাতে বর্তমান সরকারের অবদান ও অর্জন নিয়ে স্ক্রল ও টিভিসি প্রচার করা হবে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দেশের সকল জেলা-উপজেলায় সপ্তাহব্যাপী মতবিনিময় সভা ও সেমিনার আয়োজন, র‌্যালি, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্যচাষিদের জন্য বিশেষ পরামর্শ সেবা প্রদান ও  প্রশিক্ষণ আয়োজন, দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে মাছ চাষে সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কৃত করাসহ নানা কর্মসূচি পালন করা হবে। মৎস্য সপ্তাহ শেষ হবে আগামী ৩০ জুলাই ।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page