August 19, 2026, 2:32 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসী আচরণ থামছে না। নতুন করে দখলকৃত এলাকাটিতে আরও তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ জুলাই) জানিয়েছে, নেবুলাসে ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গুলি করে মেরেছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার কারণ হিসেবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তিনজন সশস্ত্র সন্ত্রাসী একটি গাড়ি থেকে সেনাদের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালিয়ে তাদের নিষ্ক্রিয় করা হয়।

কয়েকটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দিচ্ছে সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই গাড়ি থেকে তিনটি ‘এম-সিক্সিটিন’ রাইফেল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে তারা।

নেবুলাস একটি বাণিজ্যিক এলাকা। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জায়গাটি।

গত মাসে ফিলিস্তিনের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পে টানা কয়েকদিন অভিযান চলে। ইসরায়েলি তাণ্ডবে শিশুসহ ডজনখানেক ফিলিস্তিনি প্রাণ হারান। এক ইসরায়েলি সেনার প্রাণহানির দাবি করে তেল আবিব।

এই বছর পূর্ব জেরুজালেম, অবরুদ্ধ গাজা উপত্যকাসহ অন্যান্য জায়গায় ইসরায়েলি অভিযানে কমপক্ষে ২০০ ফিলিস্তিনি নিহত হয়। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page