August 7, 2026, 4:41 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ফিলিপাইনের পর তাইওয়ানে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় ডকসুরি ; ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিপাইনে আঘাত হানার পর এবার তাইওয়ানে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় ডকসুরি। দেশটির দক্ষিণাঞ্চলে শক্তিশালী এই ঝড়ের প্রভাবে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। খবর আল জাজিরার।

এর আগে ফিলিপাইনে ওই ঝড়ের আঘাতে একজনের মৃত্যু হয়। তাইওয়ানের আবহাওয়া ব্যুরো এই
ঘূর্ণিঝড়কে দ্বিতীয় ক্যাটাগরির ঝড় বলে উল্লেখ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে (২৭ জুলাই) ঘন্টায় সর্বোচ্চ ১৯১ কিলোমিটার (১১৮ মাইল) বেগে ঘূর্ণিঝড়টি দক্ষিণ তাইওয়ান প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে।

তবে স্থানীয় সময় বুধবার (২৬ জুলাই) ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানার পর এই ঝড়ের শক্তি কিছুটা কমেছে। তাইওয়ানের বেনগুয়েত প্রদেশের বুগুয়িয়াস শহরে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এক মা এবং তার তিন সন্তানের মৃত্যু হয়।

এছাড়া বুগিও শহরের কাছে ১৭ বছর বয়সী অপর এক কিশোর নিহত হয়েছে। অপরদিকে ইসাবেলা প্রদেশে আরও এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে ফিলিপাইনের বিভিন্ন স্থানে বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং নিচু গ্রামগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে এবং হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়েছে পড়েছে।

ফিলিপাইনে স্থানীয় সময় বুধবার আঘাত হানা শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার (১০৮ মাইল) বেগে বাতাস বয়ে গেছে। তাইওয়ানে আঘাত হানার পর এই ঘূর্ণিঝড় চীনের ওপর আছড়ে পড়বে বলে সতর্ক করা হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পূর্বাঞ্চলে অবস্থিত রিজাল প্রদেশে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে।

উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশে উচ্চঝুঁকিতে থাকা উপকূলের গ্রামগুলো থেকে ১২ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। এছাড়া সতর্কতার কারণে স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page