October 8, 2026, 1:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

জাপানের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে টাইফুন খানুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী একটি টাইফুন। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবারের মধ্যে ওকিনাওয়া প্রিফেকচারের কাছে আঘাত হানতে পারে টাইফুন খানুন। এটির প্রভাবে এই অঞ্চলে তীব্র বাতাস এবং ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

টাইফুন খানুনের প্রভাবে ইতোমধ্যেই ওকিনাওয়া থেকে ছেড়ে যাওয়া এবং আসার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। টাইফুনটি দক্ষিণ-পশ্চিম কাগোশিমা প্রিফেকচারের আমামি-ওশিমা দ্বীপের কাছেও আঘাত হানতে পারে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

সোমবার স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত টাইফুনটি জাপানি দ্বীপপুঞ্জের দক্ষিণে একটি এলাকায় অবস্থান করছিল। এ সময় ঘন্টায় সর্বোচ্চ ১৯৮ কিলোমিটার গতিতে বাতাস রেকর্ড করা হয়।

টাইফুন খানুনের প্রভাবে ভারী বৃষ্টির পাশাপাশি ওকিনাওয়ার বাসিন্দাদের কাদা ধস এবং বন্যার বিষয়ে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অফিস। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস জানায়, সোমবার জোয়ারের উচ্চতা ওকিনাওয়া এলাকায় ১০ মিটার এবং আমামি এলাকায় ৬ মিটার রেকর্ড করা হয়েছে। সূত্র: জাপান টাইমস



Our Like Page