September 2, 2026, 1:46 am
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করুন : রাশেদ খান যশোরের শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ গ্রুপ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির  স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে : তথ্য উপদেষ্টা মোজাফফরের ফোনের সূত্রে ৪৫ বছর পর মিলল জিয়া হত্যার নতুন তথ্য বগুড়ায় যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ কক্সবাজারে দুই লাখ ইয়াবা উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ফেসবুক ও ইউটিউবের অফিস স্থাপনে কাজ চলছে

নলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ফেসবুক ও ইউটিউবের কার্যালয় স্থাপনের বিষয় গুরুত্বের সঙ্গে দেখে এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ সংক্রান্ত এক অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার (২ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩০তম বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।

এতে অংশ নেন- কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ডা. সামিলউদ্দিন আহমেদ শিমুল এবং রুমানা আলী।

সভায় ২৯তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা এবং ২৯তম বৈঠকে নেওয়া সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।

অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে ফেসবুক ও ইউটিউবের কার্যালয় স্থাপন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে নতুন সাপোর্ট উইং গঠন, পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোবাইল ফোন ব্যতীত একটি নিজস্ব কমিউনিকেশনস সার্ভিস চালু, মাদক কারবারিদের পাশাপাশি মাদকে অর্থলগ্নীকারী পৃষ্ঠপোষকদের তালিকা করার বিষয়ে জানানো হয়। এছাড়াও মাদক থেকে অর্থ পাচারকারীদের তালিকা প্রণয়নের বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

একই সঙ্গে সভায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, আইজিপি, র‌্যাবের মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ও বিজিবির মহাপরিচালক নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। এছাড়াও, দুই বিভাগের অধীনস্থ সংস্থা প্রধানসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page