August 28, 2026, 1:48 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ম্যাগজিন ৭ রাউন্ড গুলিসহ অত্যাধুনিক পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে  বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক পিস্তল ও ম্যাগজিনসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে এ সময় পিস্তলের মালিক রেজাউল ইসলামকে (৫০) আটক করতে পারেনি।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৬ আগষ্ট রোববার সকাল ৮টার দেকে নিজস্ব গোয়ান্দো তথ্যের ভিত্তিতে জানতে পারি মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত খোদাবক্স এক ছেলে রেজাউল ইসলাম ভারত থেকে একটি পিস্তল নিয়ে আসছে। পরে গোয়ান্দো তথ্যের ভিত্তিতে সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান শুরু করে।

বিজিবির অভিযান টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী রেজাউল ইসলাম নিজ বাড়ীতে একটি অত্যাধুনিক পিস্তল ও ম্যাগজিনসহ ৭ রাউন্ড গুলি ফেলে পালিয়ে যায়। তিনি আরো জানান, পরে বিশেষ দলটি তার বাড়ী থেকে অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে নিয়ে আসে।

এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page