April 30, 2026, 4:50 am
শিরোনামঃ
ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে : প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার : শিক্ষা মন্ত্রী ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ রূপপুর প্রকল্পের ৯০ ভাগ ঋণ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম পাবনায় পুকুর ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইরানের পরমাণু নিয়ে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস : ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এইমাত্রপাওয়াঃ

ফেসবুক-টুইটারের মলিকদের ‘মল্লযুদ্ধ’ ; লাইভ সম্প্রচার হবে এক্সে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে মল্লযুদ্ধে নামার ঘোষণা দিয়েছিল ‘এক্সের’ (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) কর্ণধার ই্লোন মাস্ক। এবার এই লড়াই এক্সে লাইভ স্ট্রিম করা হবে বলে জানান তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি ‘মিক্সড মার্শাল আর্ট কেইজ ম্যাচে’ মুখোমুখি হবেন এই ২ সোশ্যাল মিডিয়া মোগল।

গত রোববার সকালে এক্সে এক পোস্টে মাস্ক বলেন, ‘জাক বনাম মাস্কের লড়াই এক্সে লাইভ-স্ট্রিম করা হবে এবং এ থেকে যা আয় হবে তা দাতব্য প্রতিষ্ঠানে যাবে।’

এর আগে মাস্ক জানিয়েছিলেন যে, তিনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং সারাদিন ভারোত্তোলন করছেন।

এই লড়াইয়ের বিষয়ে এক্সের একজন ব্যবহারকারী জানতে চাইলে মাস্ক বলেন, ‘এটি যুদ্ধের একটি সভ্য রূপ। পুরুষরা যুদ্ধ পছন্দ করে।’

তবে মাস্কের পোস্টের বিষয়ে রয়টার্সকে কিছু জানায়নি মেটা।

গত ২০ জুন ৫১ বছর বয়সী মাস্ক এক পোস্টে জানিয়েছিলেন যে, তিনি জাপানি মার্শাল আর্ট জিউজিৎসুতে পারদর্শী জাকারবার্গের সঙ্গে একটি ‘কেইজ ম্যাচে’ লড়াই করতে প্রস্তুত।

এর একদিন পর ৩৯ বছর বয়সী জাকারবার্গ ইনস্টাগ্রামে তার মার্শাল আর্টের ম্যাচ জেতার ছবি পোস্ট করে মাস্কের উদ্দেশে বলেন, ‘লোকেশন পাঠান’। উত্তরে মাস্ক লেখেন, ‘ভেগাস অক্টাগন’। যেখানে মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page