November 27, 2026, 8:10 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

চীনে বন্যায় ৩৩ জন নিহত ; নিখোঁজ ১৮ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ৩৩ জনের প্রাণহানি এবং এখনও ১৮ জন নিখোঁজ রয়েছে।

বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেইজিংয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। এতে নগরীর শহরতলী ও আশপাশের অনেক এলাকা তলিয়ে যায় এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

কর্মকর্তারা বুধবার বলেছেন, বেইজিংয়ের সম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৩৩ জন প্রাণ হারিয়েছে। প্রধানত প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভবন ধসে এসব মানুষের মৃত্যু হয়। আর এ সংখ্যা গত মঙ্গলবার কর্মকর্তাদের দেওয়া সংখ্যার প্রায় তিনগুণ।

বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিমমাও এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন এবং যারা দুর্ভাগ্যবশত জীবনহানির শিকার হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাতে চাই।’

চীনের উত্তরাঞ্চল জুড়ে বন্যায় বিপুল সংখ্যক মানুষ মারা গেছে। এদিকে শুক্রবার বেইজিং বলেছে, গত মাসে প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৪৭ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, এদের মধ্যে ১৪২ জন বন্যায় বা ভূতাত্ত্বিক দুর্যোগের কারণে ঘটেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা এবং দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের কারণে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বব্যাপী এমন পরিস্থিতির প্রেক্ষাপটে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page