September 23, 2026, 2:31 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

স্কটল্যান্ডের প্রাইমারি স্কুলে ১৭ জোড়া যমজ শিক্ষার্থী ভর্তি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্কটল্যান্ডের ইনভারক্লাইড জেলাকে মজা করে অনেকেই ‘টুইনভারক্লাইড’ বলে ডাকেন। ইংরেজিতে টুইন শব্দের অর্থ যমজ। এই জেলায় এত বেশি যমজ শিশু জন্ম নেয় যে, মজার ছলে নামই পাল্টে গেছে জায়গাটির।

প্রতি বছরই জোড়ায় জোড়ায় যমজ শিক্ষার্থী ভর্তি হয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এ বছর সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৭তে। অর্থাৎ নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছে ১৭ জোড়া যমজ।

বর্তমানে ইনভারক্লাইডের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৪৭ জোড়া যমজ শিক্ষার্থী পড়াশোনা করছে। তার সঙ্গে এ বছর যোগ হচ্ছে আরও ১৭ জোড়া।

যদিও এটি ২০১৫ সালের রেকর্ড ভাঙতে পারেনি। ওই বছর ১৯ জোড়া যমজ ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল ইনভারক্লাইডের প্রাথমিক বিদ্যালয়গুলোতে।

এ বছর ১৭ জোড়া যমজ শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ তিন জোড়া করে যমজ ভর্তি হয়েছে গ্রিনকের সেন্ট প্যাট্রিক প্রাইমারি স্কুল এবং আর্ডগোয়ান প্রাথমিক স্কুলে। প্রিপারেটরি-১শ্রেণিতে ভর্তির আগের দিন ড্রেস রিহার্সালের জন্য সম্প্রতি সেন্ট প্যাট্রিক স্কুলে জড়ো হয়েছিল মোট ১৫ জোড়া যমজ। সে নাকি এক দেখার মতো দৃশ্য ছিল!

ডেপুটি প্রভোস্ট গ্রাইমি ব্রুকস জানিয়েছেন, ইনভারক্লাইডের বিদ্যালয়গুলোতে যমজ শিক্ষার্থী ভর্তির ব্যাপারটা এখন একটা বার্ষিক উৎসবে পরিণত হয়েছে। এটি অভিভাবকদের কাছেও বেশ মজার ব্যাপার।

তিনি বলেন, আগামী সপ্তাহে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। অবশ্যই উত্তেজনা তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের ইউনিফর্মে দ্যুতি ছড়াতে দেখার চেয়ে ভালো আর কী হতে পারে। সূত্র: দ্য মেট্রো, এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page