February 6, 2026, 1:55 pm
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন :  ইসি আনোয়ারুল ইসলাম কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ৫১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা সুযোগ পেলে দুর্নীতির পাতা বা ডাল নয় ঘাড় ধরে টান দেবো : জামায়াতের আমির কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে : মুফতি রেজাউল করীম আওয়ামী লীগের অনুপস্থিতিতে গোপালগঞ্জে বদলে যাচ্ছে ভোটের সমীকরণ ; রয়টার্সের প্রতিবেদন যশোরে পৃথক শিশু আদালতের উদ্বোধন ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ১০ জন আহত ওমানের মধ্যস্থতায় মাসকাটে ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু বিষয়ক আলোচনা শুরু পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে ১৫ জন নিহত ; আহত ৮০ কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে : গবেষণা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দিয়ে চোরাই পথে ভারতে গরু আনতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি (বিএসএফ) সদস্যদের গুলিতে আশিকুর রহমান রকি (২৬) নামে এক বাংলাদেশি আহত হয়েছে। আহত আশিকুর রহমান রকি মহেশপুর উপজেলার সীমান্ত বর্তী লেবুতলা গ্রামের রওশন আলীর ছেলে।

আজ ১৪ আগস্ট সোমবার ভোর রাতে মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তে এ ঘটনাটি ঘটেছে ।
এলাকাবাসী জানান, ভোর রাতে আশিকুর রহমানসহ ৮/১০জন চোরাই পথে ভারতে গরু আনতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহীনির (বিএসএফ) সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে আশিকুর রহমান রকি আহত হয়।
স্থানীয় ইউপি সদস্য আবু আসান জানান, আহত আশিকুর রহমান রকি যশোরে ভর্তি আছে। এখন তার অবস্থা ভালো।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, আমি লোক মুখে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, ভারতে যাওয়ার চেষ্টা করলে বিএসএফের বিএসএফের ছোড়া গুলিতে একজন আহত হয়েছে বলে শুনেছি। খোঁজ নিয়ে জানা যায় আহতের বাড়ীতে কেউ নেই এবং ঘর তালা বন্ধ অবস্থায় রয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page