March 10, 2026, 2:43 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জের ধান ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় পথভোলা হরিণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত এলাকার গ্রামগুলোতে বেশ কয়েক দিন ধরে ভারতীয় একটি হরিণকে ঘুরে বেড়াতে দেখা গেছে। অনেকেই বলছেন, হরিণটি পথ ভুল করে এসেছে। বড় আকৃতির হরিণটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন ওই এলাকায়।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সীমান্তের কাঁটাতারসংলগ্ন ভারতের অ্যভন্তরে একটি হরিণ দেখতে পাওয়া যাচ্ছিল। হরিণটিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভবানীপুর, শিবরামপুর, আনারপুর গ্রামের ধানের জমিসহ আশপাশে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। হরিণটি দেখতে এলাকার মানুষ ছুটে যাচ্ছেন। কেউ কাছে গেলে হরিণটি পালিয়ে যাচ্ছে।

বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও সংরক্ষিত নারী সদস্য জুলেখা বেগম বলেন, সোমবার হরিণটি প্রথম দেখা গেছে।

উপজেলা বন বিভাগে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সেরাজুল ইসলাম বলেন, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বিষয়টি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page