September 17, 2026, 2:24 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে কৃষককে ফোন করে ডেকে গলাই ফাঁস দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে গ্রামের চায়ের দোকান থেকে ফোন করে ডেকে নিয়ে কামাল হোসেন (৪৫) নামের এক জনকে গলাই ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।  নিহত কামাল হোসেন মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামের রহমবাড়ীর ছেলে।
গতকাল ১৫ আগস্ট মঙ্গলবার রাত ৯ টার দিকে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত কামাল হোসেনের ভাই টিটোন জানান, আমার ভাই গ্রামের একটি চায়ের দোকানে বসা ছিলো। কে বা কারা আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে আমার ভাই বাড়ীতে না আশায় আমরা খোজাখুজি শুরু করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে আমার ভাইকে গ্রামের বিলের মধ্যে গলাই ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। তার মোবাইল ফোনটিও বিলের ধারে পাওয়া যায়।
মহেশপুর থানার এস আই আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছি। মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page