October 2, 2026, 6:11 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

অবতরণের আগেই চাঁদে বুকে আচড়ে পড়ে বিধ্বস্ত রাশিয়ার মহাকাশযান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবতরণের আগেই রাশিয়ার মহাকাশযানটিতে বড় ধরনের সমস্যা দেখা দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকেই আছড়ে পড়েছে চন্দ্রযান ‘লুনা-২৫’। এতে কোনও মানুষ ছিল না।

মনুষ্যবিহীন লুনা-২৫ যানটির চাঁদের দক্ষিণ মেরুর নরম স্থানে অবতরণের প্রস্তুতি ছিল। কিন্তু সমস্যার সম্মুখীন হলে এই ঘটনা ঘটে।

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ করপোরেশন রসকসমস রবিবার (২০ আগস্ট) সকালে জানিয়েছে, ‘শনিবার ১৯ আগস্ট বিকাল ২টা ৫৭ মিনিটে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে যায় চন্দ্রযানটি। পরে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়ে যায়।’

শনিবার রসকসমস জানিয়েছিল, প্রাক-অবতরণ কক্ষপথে প্রবেশের সময় লুনা-২৫ জরুরি পরিস্থিতির সম্মুখীন হয়। কী ধরনের জরুরি অবস্থা সৃষ্টি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি রসকসমস।

প্রায় ৫০ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ছিল এটি। দক্ষিণ মেরুতে আগে কোনও দেশের চন্দ্রযান যেতে পারেনি। তবে যুক্তরাষ্ট্র ও চীনের চন্দ্রযানের চাঁদের নরম অংশে অবতরণের রেকর্ড রয়েছে। রাশিয়ার মহাকাশযানটি আগামী সোমবার চাঁদের বুকে অবতরণের কথা ছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনার খবর এলো।

অবশ্য গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রসকসমস প্রধান ইউরিবরিসভ জানিয়েছিলেন, এই অভিযান খুব সহজ হবে না। অনেকটা ঝুঁকিপূর্ণ। সূত্র: বিবিসি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page