September 16, 2026, 6:15 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর ব্যাগ থেকে আধা কেজি স্বর্ণ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় আধা কেজি ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে স্বর্ণ উদ্ধার করেন।

এ ঘটনায় দুবাইফেরত যাত্রী মোহাম্মদ রেজাউল করিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেজাউল করিমের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তার বাবার নাম আবুল হোসেন।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযুক্ত রেজাউল সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। আগে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে মোট ৫৩৫ গ্রাম ওজনের একটি সোনার বার, ৫টি সোনার চুড়ি, দুটি সোনার পিণ্ড ও  ৫টি রিং সদৃশ সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, অভিযুক্ত যাত্রী সোনার পিণ্ড ও রিং সদৃশ সোনা ফ্রাইপেনের হাতলের ভেতরে এবং বডি স্প্রের মুখে বিশেষভাবে লুকিয়ে এনেছেন। তার বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page