April 28, 2026, 12:46 pm
শিরোনামঃ
অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স ১ মে এর পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে ট্রাম্পকে জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জের তাহিরপুরের হাওড়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে ২ জন নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাড়ি ফেরার পথে সুনামগঞ্জের হাওড়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তাহিরপুরের মাটিয়ান হাওড়ের বোয়ালমারার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪৫) ও মশ্রব আলীর ছেলে শাহ আলম (৪২)। শাহ আলম পেশায় একজন কৃষক ও আবুল ফয়েজ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিসে কাজ কর্মরত ছিলেন।

জানা গেছে, তাহিরপুর সদর থেকে বাড়ি ফেরার পথে মাটিয়ান হাওড়ের বোয়ালমারা এলাকায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা শাহ আলম ও আবুল ফয়েজ নিখোঁজ হন।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দু’ব্যক্তির খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page