August 5, 2026, 8:49 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

যে দেশের জনসংখ্যা মাত্র ২৭ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম জিজ্ঞাসা করলে বেশিরভাগ লোকেই ভ্যাটিকান সিটির কথা বলে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন পৃথিবীতে ভ্যাটিকান সিটির থেকেও অনেক ছোট দেশ রয়েছে।

পৃথিবীর সবথেকে ছোট দেশের নাম হলো ‘প্রিন্সিপালিটি অব সিল্যান্ড’। সংক্ষেপে এটিকে বলা হয় ‘সিল্যান্ড’। সিল্যান্ড ইংল্যান্ডের সমুদ্রতীর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। একে মাইক্রো নেশন বলা হয়ে থাকে। আয়তন ৫৫০ স্কয়ার মিটার।

ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান। ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার। বাইরের দেশে এ মুদ্রা চলে না।

দেশের জনসংখ্যা আরও অবাক করার মতো। আমাদের ১৮ কোটির দেশের যা হাস্যকর মনে হতে পারে। সিল্যান্ডের জনসংখ্যা মাত্র ২৭ জন।

‘প্রিন্সিপালিটি অব সিল্যান্ড’-এর নিজস্ব পতাকা, রাজধানী, পাসপোর্ট, মুদ্রা, রাজা, রানী, জনগণ সবকিছুই রয়েছে।

এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। জার্মান সেনাকে ঠেকাতে ব্রিটিশ সেনাবাহিনী এটি বানিয়েছিল। যা পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যাডাজ রায় বেটস এবং তার পরিবার এই জায়গাটির স্বত্বাধিকারী হন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেন। এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ শাসন করেছে।

৯ অক্টোবর ২০১২ সালে রয় বেটসকে এখানে রাজা বলে ঘোষণা করা হয়। আর তার মৃত্যুর পর তার ছেলে মাইকেল এখন এর শাসক হন।

পৃথিবীর কোনও দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতা করেনি। মাইক্রো নেশন হিসেবে বিশ্ব জুড়ে পরিচিত এই ‘প্রিন্সিপালিটি অব সিল্যান্ড’-এর।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page