March 14, 2026, 11:42 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

ফেসবুকে প্রেম করে পালিয়ে বিয়ে ; ২০ ছাত্রীই বাগেরহাটের এক কলেজের!

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ২০ ছাত্রী ফেসবুকে সম্পর্ক গড়ে পালিয়ে বিয়ে করেছেন। কলেজটির অধ্যক্ষ মো. বাবুল মিঞা এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার অধ্যক্ষ বলেন, ‘চিতলমারীতে শতাধিক কোচিং সেন্টার গড়ে উঠেছে। অভিভাবকদের অসচেতনতার কারণে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা কোচিং সেন্টারে যায়। আবার অনেকে কলেজ ও কোচিং সেন্টারে আসার নামে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটায়। তাই কলেজ টাইমে কোচিং সেন্টার চালানো বন্ধ করা উচিত।

তিনি আরও বলেন, অনেকে সম্মানের জন্য সত্য কথা স্বীকার করেন না। তবে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। উঠতি বয়সী মেয়েরা প্রলোভনে পড়ে প্রেমের সম্পর্ক গড়ে পরিবারের অজান্তেই পালিয়ে যায়। জুলাই ও আগস্ট মাসে ফেসবুক ব্যবহার করে এই কলেজের কমপক্ষে ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করেছে। তাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।’

তিনি জানান, কিছুদিন আগে এক মেয়েকে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়। কিন্তু মাত্র সাত দিনের মাথায় আবার সে পালিয়ে যায়। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সচেতনতা খুবই প্রয়োজন।

মোবাইল ফোন ও ফেসবুক ব্যবহারের বিষয়টি খুবই উদ্বেগের বলে মনে করেন অধ্যক্ষ।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page