September 12, 2026, 11:32 am
শিরোনামঃ
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ
এইমাত্রপাওয়াঃ

মানবাধিকারের ফেরিওয়ালা যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে গর্ভবতী নারীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবাধিকারের ফেরিওয়ালা যুক্তরাষ্ট্রের ওহাইওতে পুলিশের গুলিতে ২১ বছর বয়সী এক গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই নারীর নাম তাকিয়া ইয়াং। গত সপ্তাহে কলম্বাসের একটি মুদি দোকানে চুরি করার অভিযোগের পর তাকে গুলি করা হয়েছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখা গেছে ওহাইওর ওয়েস্টারভিলে ক্রোগার মুদি দোকানের বাইরে রাখা গাড়িতে বসে আসেন তাকিয়া। ব্লেন্ডন টাউনশিপের একজন পুলিশ অফিসার ড্রাইভারের পাশের জানালার কাছে আসেন এবং তাকে গাড়ি থেকে নামতে বলেন।

ভিডিওতে ওই পুলিশকে বলতে শোনা গেছে, ‘তুমি কিছু চুরি করেছ…গাড়ি থেকে বের হও।’ তাকিয়া তখন বলেন, ‘আমি চুরি করিনি।’ এ নিয়ে তাদের মধ্যে কিছুক্ষণ তর্ক চলে। এক পর্যায়ে তাকিয়াকে বলতে শোনা যায়, ‘তুমি আমাকে গুলি করবে?’

পুলিশ আগে বলেছিল, একজন মুদি দোকানের কর্মচারী অফিসারদের কাছে অভিযোগ করেন যে এজকন নারী তাদের দোকান থেকে মদের বোতল চুরি করেছেন। তিনি দোকানের বাইরে পার্ক করা একটি গাড়িতে বসে আছেন।

সিএনএন জানিয়েছে, পুলিশের সঙ্গে তর্ক করে গাড়ির চাকা ঘুরান তাকিয়া। কয়েক সেকেন্ড পরে গাড়ির হুডের সামনে দাঁড়িয়ে থাকা অফিসার উইন্ডশিল্ড দিয়ে ফায়ার করে। গুলি করার পর অফিসাররা গাড়ির পাশে দৌড়ে যান এবং চিৎকার করে ড্রাইভারকে থামতে বলেন।

হাসপাতালে নেওয়া পর তাকিয়াকে মৃত ঘোষণা করা হয়। এই মৃত্যুকে তার পরিবার পুলিশের অপরাধমূলক কাজ এবং ‘ক্ষমতা ও কর্তৃত্বের চরম অপব্যবহার’ বলে অভিহিত করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page