August 9, 2026, 1:05 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

ওয়াশিংটন-লন্ডনের কথা বাংলাদেশে চলবে না : পরিকল্পনামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান বলেছেন, আমরা বসে কথা বলে আমাদের নিজেদের সমস্যার সমাধান করব। ওয়াশিংটন, লন্ডনের কথা বাংলাদেশে চলবে না। তারা আমাদের পরিচালনা করে না, আমরা তাদের খাই না। আমরা চাই, আমরা যেন আমাদের মতো বাঁচতে পারি। আমরা আমাদের সম্মান নিয়ে বাঁচতে চাই।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জে শিল্পকলা অ্যাকাডেমিতে মৈমনসিংহ-গীতিকা প্রকাশনার শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য এবং একটি স্থিতিশীল পরিবেশ। অহেতুক বিবাদ নয়, দোষারোপ নয়। ব্যক্তিগত হিংসা বা আঙুর ফল টক মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অনেক উন্নয়ন করেছেন। দেশ চালানোয় তার অভিজ্ঞতা আছে, দেশের প্রতি দায়বদ্ধতা ও স্নেহ আছে। আমাদের দরকার উন্নয়ন। সেই উন্নয়নের জন্য আমরা একজন নায়ক পেয়েছি, তিনি শেখ হাসিনা। তিনি অত্যন্ত সাহসী, তার বাবার মতো। তিনি কাউকে ভয় পান না। ভয় পান শুধু এই দেশের মালিক মানুষদের।

তিনি বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু বানিয়েছে, টানেল বানিয়েছে, মেট্রোরেল বানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছে। আগামীতে উন্নয়নের জন্য শেখ হাসিনাকে দরকার। অন্যদেরও দরকার, যেকোনো ব্যক্তি কাজ করতে পারবে। কিন্তু শেখ হাসিনা বেটার করতে পারবে। তার যোগ্যতা আছে, জনগণের প্রতি ভালোবাসা আছে, স্নেহ আছে, দেশের প্রতি দায়বদ্ধতা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নগুলো সবার মাঝে তুলে ধরতে হবে।

কিশোরগঞ্জে ‘মৈমনসিংহ গীতিকা’ প্রকাশনার শতবর্ষ পূর্তি উদযাপনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায়। অনুষ্ঠান উদ্বোধন করেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাকিয়া নূর লিপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবদুস সামাদ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, কিশোরগঞ্জের সভাপতি মু. আ লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page