September 29, 2026, 10:45 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল ঢাকায় আসছেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাঁক্রো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনে আগামীকাল ঢাকা আসছেন। এটি তার দ্বিপাক্ষিক সফর।
পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, এই সফরকালে প্রেসিডেন্ট ম্যাঁক্রো ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাযুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।
ফরাসী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং ফরাসী প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায়ও অংশ নেবেন।
দুই নেতা দ’ুটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন এবং তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফরাসী প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ফরাসী প্রেসিডেন্টের এ সফরকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে থাকছেন ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী কেথেরিন কলোন্না।
ফরাসী প্রেসিডেন্টের এই সফরের মধ্যদিয়ে দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বিস্তৃত হবে এবং তা এক নতুন উ”্চতায় পৌঁছবে বলে বাংলাদেশ ও ফরাসী সরকার আন্তরিকভাবে আশা করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর আমন্ত্রনে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page