November 28, 2026, 10:26 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে যৌতুকের দুই লাখ টাকা নিয়েও স্ত্রীকে হত্যা করলো পাষন্ড স্বামী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় নারগিস বেগম (২৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজিবের (৩০) বিরুদ্ধে। শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নারগিস ধুলাস্বর ইউনিয়নের নয়াকাটা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

আনোয়ার হোসেন জানান, রাজিব নেশাগ্রস্থ ছিলেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রাজিব নারগিসকে বেশ কয়েকবার যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছিল। পরে নারগিসের বাবা রাজিবকে দুই লাখ টাকা যৌতুক দেন। এরপরও রাজিব নারগিসকে হত্যা করে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page