July 1, 2026, 9:06 pm
শিরোনামঃ
পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার কুমিল্লায় ভারতীয় সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার‌ পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা দিলো ইসরায়েলি মন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইরানের দ্বারস্থ নরেন্দ্র মোদি আল আকসা মসজিদে ইহুদি বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে হাঁটু গেড়ে বসা ব্রিটিশ প্রধানমন্ত্রী ; ছবি ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাত্র দিন দুয়েক আগে জি-২০ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ঝড় তুললো শেখ হাসিনার পাশে হাঁটু গেড়ে বসে আলাপরত ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাকের ছবি।

ভাইরাল ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়ারে বসে রয়েছেন। আর তার পাশে মেঝের ওপর খালি পায়ে হাঁটু গেড়ে বসে কথা বলছেন রিশি সুনাক। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।

যুক্তরাজ্যের মতো প্রভাবশালী একটি দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এমন সাধাসিধে মনোভাবের জন্য প্রশংসায় ভাসছেন সুনাক।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) ছবিটি শেয়ার করে একজন লিখেছেন, লোকটির কোনো অহংকার নেই! প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত আলাপকালে স্বাচ্ছন্দ্যের জন্য মেঝেতে বসেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রিশি সুনাক।

আরেক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে লিখেছেন, এটি ‘সুন্দর’ এবং ‘প্রশংসনীয়’।

এর আগে, নয়া দিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফিবন্দি হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ সেখানে উপস্থিত ছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকেও দেখা যাচ্ছিল ছবিতে। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page