November 28, 2026, 10:44 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যাবজ্জীবন সাজা এড়াতে ১৯ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা হলো না খুলনার জাহিদ হাসানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ১৯ বছর পালিয়ে থাকার পর জাহিদ হাসান (৫০) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনার ফুলতলা উপজেলার বুড়িয়ারডাঙা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খানজাহান আলী থানার ওসি (তদন্ত) পলাশ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ফুলতলা উপজেলার কাওসার মোল্লার ছেলে সাবেক সেনা সদস্য জাহিদ হাসান বিয়ে করেন যশোরে। ২০০৪ সালে তিনি তার স্ত্রীকে হত্যা করে নদীতে ফেলে দেন। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে যশোরের অভয়নগর থানায় মামলা করেন। সেই মামলায় যশোর আদালতে যাবজ্জীবন সাজা হয় জাহিদ হাসানের। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

তিনি আরও বলেন, সোমবার সকালে অভিযান চালয়ে বুড়িয়াডাঙা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page