October 4, 2026, 12:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ চক্রের চার মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোদাগাড়ী থানার চাপাল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– রাজশাহী নগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকার মৃত নূর আক্কাশের ছেলে জামিল (৩৪), গোদাগাড়ী থানার ভাগাইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিব ইসলাম (২২), নগরীর কাশিয়াডাঙ্গা থানার আরিফুল ইসলামের ছেলে তামিম মিয়া (১৯) এবং মৃত কাইমুদ্দিনের ছেলে মোমিন মিয়া (৫০)।

তিনি আরও জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চাপাল এবং তার্‌আশপাশের এলাকায় টহলরত ছিল ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী মহানগরের দামকুড়া থানার হরিপুর এলাকা হয়ে একটি ব্যাটারিচালিত রিকশায় দুই জন এবং একটি মোটরসাইকেলে দুই জনসহ মোট চার মাদককারবারি মাদক বিক্রির উদ্দেশ্যে গোদাগাড়ী থানার চাপাল গ্রামে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত জামিলের (৩৪) দেহ তল্লাশি করে পেট ও পিঠে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা এবং তার ব্যবহৃত অটোরিকশা থেকে দুটি প্লাস্টিকের বস্তায় ৪৪ কেজি গাঁজা জব্দ করে। অভিযুক্ত শাকিব, তামিম ও মোমিনের দেহ তল্লাশি করে পেট ও পিঠের মধ্য থেকে আরও দুই কেজি করে মোট ছয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় ডিবি পুলিশ মাদক কারবারিদের গাঁজা বহনের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page