April 27, 2026, 11:52 pm
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও হাতে ছুরিকাঘাত করে রিকশা নিয়ে উধাও ছিনতাইকারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরের রামগঞ্জে যাত্রী সেজে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও হাতে ছুরিকাঘাত করে রিপন হোসেন নামের এক চালকের অটোরিকশা নিয়ে পালিয়েছে এক দুর্বৃত্ত। এসময় তার সঙ্গে থাকা মোবাইলফোন ও টাকা-পয়সাও নিয়ে যান তিনি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে রামগঞ্জ পৌর শহরের পশ্চিম-দক্ষিণ আঙ্গারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় রিপনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

রিপন রামগঞ্জ পৌর শহরের কাজিরখীল এলাকার মনির উদ্দিন বেপারী বাড়ির আবদুল কাদেরের ছেলে।

আহত রিপনের জামাই রবিউল ইসলাম জানান, তার শ্বশুর রিপন রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আঙ্গারপাড়া যান। এসময় আঙ্গারপাড়া চেরাগআলী রোডের বাগান বাড়ি এলাকায় ওই যাত্রী রিকশা থেকে নামেন। রিকশা থেকে নেমেই তিনি তার শ্বশুরের চোখে-মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ ও হাতে ছুরি দিয়ে আঘাত করেন ওই যাত্রী। পরে পকেটে থাকা মোবাইল, টাকা-পয়সা ও রিকশাটি নিয়ে তিনি পালিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমির ফয়সাল বলেন, রিপনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নোয়াখালী পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page