August 3, 2026, 3:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই : তথ্যমন্ত্রী দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা চুয়াডাঙ্গায় স্বামীর বাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন স্ত্রী পাবনায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটে একটি হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।
এছাড়াও অপর একটি আদালতে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর  বিচারক আব্বাস উদ্দীন মৃত্যুদন্ড ও অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক  মো. নুরুল ইসলাম যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। এছাড়া উভয় মামলায় প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মৃতদন্ডপ্রাপ্ত আসামী আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মো: সাহাবুল ইসলামের  ছেলে সাজাদুল ইসলাম (৩৮)।
এছাড়া যাবজ্জীবনপ্রাপ্তরা হচ্ছে- পাঁচবিবি উপজেলার উত্তর গোপালগ্রামের মৃত বাবর মন্ডলের ছেলে রব্বুল মন্ডল, গোলাম মোস্তফার ছেলে রিপন মিয়া ও ফজলুলের ছেলে মাহাবুল। এর মধ্যে রব্বুল ও রিপন পলাতক রয়েছে।
জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি  আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের মেয়ে রূপালী  (১৬)  গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ি থেকে কিছু দুরে তুলশীগঙ্গা নদীর ধারে অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের পিতা আব্দুল জলিল বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুন্নবী ২০১১ সালের ১৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করে।
অপরদিকে  ২০২১ সালের ২২ এপ্রিল পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রাম থেকে ১৪৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিলসহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল ও এপিপি উদয় সিংহ। আসামী পক্ষের আইনজীবী ছিলেন রাব্বিউল হাসান মোনেম ও বিমান চন্দ্র বসাক।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page