October 4, 2026, 1:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাভারের আশুলিয়ায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই ; ৪ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারের আশুলিয়ায় একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৬৪ হাজার টাকা, একটি বিদেশি পিস্তল, তিনটি ধারালো অস্ত্র, একটি ওয়াকিটকি ও ডিবির পোশাক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বর্ধনগাছা দক্ষিণপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম মেম্বারের ছেলে মো. রবিউল করিম ওরফে সুলভ (৩০) ও দহাকালা এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে মো. মাসুদ করিম (৫০), রাজবাড়ির বালিয়াকান্দি থানার সোনাপুর এলাকার মৃত নবীউল্লাহ মিয়ার ছেলে মো. নাসির উদ্দিন ওরফে মাসুদ মিয়া (২৯), পাবনার চাটমোহর থানার চাটমহর কাজিপাড়া এলাকার মো. আবজাল হোসেনের ছেলে মো. আব্দুল খালেক (৩৪)।

শুক্রবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ায় উত্তরা এইআরই ইপিজেড শাখা থেকে ৪ লাখ ১৫ হাজার টাকা তোলেন মেসার্স সানী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. ইউসুব আকন। ব্যাংক থেকে বের হয়ে পায়ে হেটে কিছুদূর যাওয়ার পর একটি প্রাইভেটকার থেকে ডিবির পোশাকের আদলে পোশাক পরা ৫ জন নেমে তাঁর গতিরোধ করেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইউসুবের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে প্রাইভেটকার নিয়ে সটকে পরেন। এসময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। আশুলিয়া থানা পুলিশের একটি দল বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হন। পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। বিকাল ৪টার দিকে বাইপাইল থেকে আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়া বাজার ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্রাইভেটকারটি পুলিশ আটক করে। এসময় গাড়ি থেকে মো. মাসুদ করিম, মো. নাসির উদ্দিন ওরফে মাসুদ মিয়া, মো. রবিউল করিম ওরফে সুলভ, মো. আব্দুল খালেককে আটক করা হয়। এসময় কৌশলে মো. রুবেল পালিয়ে যায়। পরে থানায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরআগে সাভারের আরো দুটি ছিনতাইয়ের ঘটনাতেও তাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক, পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল শিকদার প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page