August 3, 2026, 4:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই : তথ্যমন্ত্রী দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা চুয়াডাঙ্গায় স্বামীর বাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন স্ত্রী পাবনায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার রাত ২ টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী।

তবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতরা হলেন, মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)। তাদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপালে ভর্তি করা হয়েছে।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার ভিটিমরজালে এই অপর এক দুর্ঘটনায় প্রাণ হারান তিন সিএনজি আটোরিকশার যাত্রী। নরসিংদীর বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল এই তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)

এ নিয়ে গত রাতেই ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ যায় ছয় যাত্রীর। পৃথক এই দুর্ঘটনায় আহত হয় আরও পাঁচ জন।

নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. পলাশ মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আর নিহতদের লাশ নরসিংদী সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page