August 3, 2026, 6:39 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে সেনাবাহিনী-কেএনএফ এর মধ্যে বন্দুকযুদ্ধ ; আহত ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসী গ্রুপ কেএনএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কেএনএফের এক সদস্য।

সোমবার সকাল দশটার দিকে রুমার জাইঅং পাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

সেনাবাহিনী জানায়, নাশকতা ঘটানোর উদ্দেশ্যে কেএনএফের একটি দল জাইঅং পাড়ায় অবস্থান নিয়েছিল। এমন খবরে সেনাবাহিনীর টহলদল সেখানে গেলে কেএনএফের সদস্যরা গুলি চালায়। এসময় সেনাবাহিনীও আত্ম রক্ষার্থে পাল্টা গুলি চালালে কেএনএফ’র এক সদস্য আহত হয়।

পরে তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে  জানিয়েছে সেনাবাহিনী।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page