November 28, 2026, 11:54 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে শ্যামলী পরিবহনের বাস থেকে ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল মেথ’ খুঁজে বের করলো কুকুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ খুঁজে বের করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষিত কুকুর।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে এসব ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

জানা যায়, পাবনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আসছে এমন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ভাটিয়ারী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। সকালে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস থামানো হয়। বিজিবির প্রশিক্ষিত একটি কুকুরের মাধ্যমে ওই বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর একটি ব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায় । তবে বহনকারী কাউকে না পাওয়ার কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে তথ্য পাওয়ার পর মহাসড়কে টাস্কফোর্সের টিম সতর্ক অবস্থানে ছিল। অভিযানে বাস থেকে এক কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়। জব্দ মাদক থেকে তিনটি স্যাম্পল তিনটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অবশিষ্ট মাদক মাদকদ্রব্য অধিদপ্তরের জিম্মায় আছে। অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page