October 4, 2026, 7:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে ভাতিজার হাতের রগ কেটে দিল চাচা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ার আলীপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক কুপিয়ে জখমের পর হালিম হাওলাদার (৪৫) নামে এক যুবকের ডান হাতের রগ কেটে দিয়েছে চার-পাঁচজনের একদল সশস্ত্র সন্ত্রাসী।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৯ টার পর আলীপুরের একটি রেস্তরায় সন্ত্রাসী হামলা ঘটেছে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল এ ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণে হালিমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহত হালিম জানায়, সন্ত্রাসী সুমন হাওলাদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। জমি নিয়ে বিরোধের জেরে হালিমের চাচা সুমন সন্ত্রাসী বাহিনী নিয়ে এ হামলা চালায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদাউস আলম খান জানান, আহত হালিমের সাথে তার চাচা সুমনের দীর্ঘদিনের বিরোধ চলছে। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করে আহত ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন। এ হামলায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 



Our Like Page